বরিশাল মহানগর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড.মাজহারুল ইসলাম জাহান এর মমতাময়ী মাতার জানাজা নামাজ ২০ এপ্রিল,সোমবার বাদ আসর,নগরীর আমানতগঞ্জ টি.বি হাসপাতাল মাঠে আদায় করা হয়।
জানাযা নামাজে উপস্সিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি,কেন্দ্রীয় বিএনপির সদস্য এবায়দুল হক চান, মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জমান ফারুক,সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া, সাবেক সদস্য সচিব এ্যাডভোকেট মীর জাহিদুল কবির,যুবদল নেতা এইচ এম তসলিম উদ্দিন প্রমুখ।
মরহুমার জানাজা শেষে কাজীর গোরস্তানে দাফন করা হয়েছে।





