বরিশালে আবাসিক হোটেলে অভিযান নারীসহ ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীতে আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আবারও অভিযান চালিয়েছে পুলিশ।সূত্রে জানা গেছে, ১৩ এপ্রিল সোমবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটের দিকে বরিশাল নগরীর পোর্ট রোডস্থ হোটেল স্বাগতম এ এই অভিযান পরিচালনা করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার অধীন স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির একটি টিম অভিযানে অংশ নেয়। আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।
অভিযানের নেতৃত্ব দেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাস। তার সঙ্গে ছিলেন অন্যান্য পুলিশ সদস্যরা।

স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিহির চন্দ্র দাস বলেন, “দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin