নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ পিতা-পুত্র গুরুতর আহত।
সকাল সাড়ে ৭ টায় বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডস্থ দরগাবাড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় মৃত শাহজাহান তালুকদারের ৩য় তলা বিল্ডিংয়ের নীচতলায় ভাড়াটিয়া মো: মানিক মিয়া(৪৫) নামে একজন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন এছাড়া তার ছেলেও এ ঘটনায় আহত হয়েছেন বলে জানিছেন সুত্র। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সুত্রে জানা যায়, উক্ত বাসার নীচতলায় মানিক মিয়া(৪৫) তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন।গতকাল তার বাসায় সে ছাড়া কেউ ছিল না। তার ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরণ হয়ে তিনি গুরুতর আহত হন।ধারণা করা হচ্ছে, তিনি রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে গেলে উক্ত বিস্ফোরণ হয়।উক্ত বিস্ফোরণে উক্ত বিল্ডিংয়ের নীচ তলা, ২য় তলা ও পার্শ্ববর্তী বিল্ডিং এর দরজা, জানালা, থাইগ্লাসসহ ব্যবহৃত আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মর্মে জানা যায়।





